বুধবার, ২৪ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সদস্যসচিব ফারুক খান

গাজীপুরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ২৮ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

ছবির: ইঞ্জিনিয়ার মোঃ মাসুদ কাঁইয়া ও মোঃ ফারুক খানের ছবি।

গাজীপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ২৮ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের অনুমোদনে ইঞ্জিনিয়ার মো. মাসুদ কাঁইয়াকে আহ্বায়ক এবং মো. ফারুক খানকে সদস্যসচিব করে এ কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া এবং মহাসচিব মো. শফিকুল ইসলাম কমিটির অনুমোদন দেন।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আশরাফুল ইসলাম, আলহাজ্ব আল মাসুম, আবুল বাশার শামীম, আমিনুল খান, মোশারফ হোসেন শামীম, শাখাওয়াত হোসেন, আবু আসাদ খান সাগর, সাইফুল ইসলাম, খোরশেদ আলম চয়ন, রেজওয়ান করিম ও মো. মকবুল হোসেন।

এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন আশরাফুল আলম খান, সাদিকুর রহমান শুভ, রাশেদুল হক রুবেল, আসাদুজ্জামান সুমন, আয়নাল হোসেন, মঞ্জুরুর রহমান, জাহিদুল হক রুবেল, তানজিমা লিপি, শাহরিয়ার নাফিস, জহিরুল সরকার, নূরে আলম (সুমন), রুবেল আলম, নাসিদুল রহমান, জাহিদুল হক ও ইয়াকুব আলী।

কমিটি অনুমোদনের সময় কেন্দ্রীয় নেতারা বলেন, আগামী তিন মাসের মধ্যে জেলার আওতাধীন সব উপজেলা কমিটি গঠন করতে হবে। একই সঙ্গে ঢাকা বিভাগ ও কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয় করে গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

নেতৃবৃন্দ আরও সতর্ক করে বলেন, গঠনতন্ত্র বা রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত হলে সংশ্লিষ্ট কমিটির অনুমোদন বাতিল বলে গণ্য হবে।

#গাজীপুর #মুক্তিযোদ্ধা_সন্তান_সংসদ #সাংগঠনিক_কমিটি

চেকপোস্ট

বুধবার, ২৪ জুন ২০২৬

গাজীপুরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ২৮ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

গাজীপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ২৮ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের অনুমোদনে ইঞ্জিনিয়ার মো. মাসুদ কাঁইয়াকে আহ্বায়ক এবং মো. ফারুক খানকে সদস্যসচিব করে এ কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া এবং মহাসচিব মো. শফিকুল ইসলাম কমিটির অনুমোদন দেন।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আশরাফুল ইসলাম, আলহাজ্ব আল মাসুম, আবুল বাশার শামীম, আমিনুল খান, মোশারফ হোসেন শামীম, শাখাওয়াত হোসেন, আবু আসাদ খান সাগর, সাইফুল ইসলাম, খোরশেদ আলম চয়ন, রেজওয়ান করিম ও মো. মকবুল হোসেন।

এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন আশরাফুল আলম খান, সাদিকুর রহমান শুভ, রাশেদুল হক রুবেল, আসাদুজ্জামান সুমন, আয়নাল হোসেন, মঞ্জুরুর রহমান, জাহিদুল হক রুবেল, তানজিমা লিপি, শাহরিয়ার নাফিস, জহিরুল সরকার, নূরে আলম (সুমন), রুবেল আলম, নাসিদুল রহমান, জাহিদুল হক ও ইয়াকুব আলী।

কমিটি অনুমোদনের সময় কেন্দ্রীয় নেতারা বলেন, আগামী তিন মাসের মধ্যে জেলার আওতাধীন সব উপজেলা কমিটি গঠন করতে হবে। একই সঙ্গে ঢাকা বিভাগ ও কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয় করে গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

নেতৃবৃন্দ আরও সতর্ক করে বলেন, গঠনতন্ত্র বা রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত হলে সংশ্লিষ্ট কমিটির অনুমোদন বাতিল বলে গণ্য হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত