রোববার, ০৭ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ডায়াবেটিস, ব্লাড প্রেসার ও ব্লাড গ্রুপ পরীক্ষা ফ্রি

গঙ্গাচড়ায় ফ্রি চিকিৎসা ক্যাম্প, শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা

ছবি : চেকপোস্ট

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে ব্লাড প্রেসার, ডায়াবেটিস ও ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সু-স্বাস্থ্য আল্লাহ তায়ালার এক বিশেষ নিয়ামত প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের উমর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৮টা থেকে দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।

অধ্যক্ষ (অব.) ইঞ্জিনিয়ার মো. জমিদার রহমানের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আ. নুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত আর্মি সদস্য মো. রাজা মিয়া, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো. নুরজ্জামান এবং সাংবাদিক মো. আ. বারী দুলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংক কর্মকর্তা মো. খলিলুর রহমান।

সার্বিক ব্যবস্থাপনায় ছিল হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর।

সকাল থেকেই বিভিন্ন বয়সী নারী-পুরুষ স্বাস্থ্য পরীক্ষা করতে ক্যাম্পে ভিড় করেন। দিনব্যাপী আয়োজিত এ কার্যক্রমে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করায় স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

এ সময় অতিথিরা বলেন, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ বর্তমানে নীরব ঘাতক হিসেবে পরিচিত। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয়রা এ আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, গ্রামীণ পর্যায়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী ও সময়োপযোগী। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

#স্বাস্থ্যসচেতনতা #গঙ্গাচড়া #ফ্রি_চিকিৎসা_ক্যাম্প

চেকপোস্ট

রোববার, ০৭ জুন ২০২৬

গঙ্গাচড়ায় ফ্রি চিকিৎসা ক্যাম্প, শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে ব্লাড প্রেসার, ডায়াবেটিস ও ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সু-স্বাস্থ্য আল্লাহ তায়ালার এক বিশেষ নিয়ামত প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের উমর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৮টা থেকে দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।

অধ্যক্ষ (অব.) ইঞ্জিনিয়ার মো. জমিদার রহমানের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আ. নুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত আর্মি সদস্য মো. রাজা মিয়া, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো. নুরজ্জামান এবং সাংবাদিক মো. আ. বারী দুলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংক কর্মকর্তা মো. খলিলুর রহমান।

সার্বিক ব্যবস্থাপনায় ছিল হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর।

সকাল থেকেই বিভিন্ন বয়সী নারী-পুরুষ স্বাস্থ্য পরীক্ষা করতে ক্যাম্পে ভিড় করেন। দিনব্যাপী আয়োজিত এ কার্যক্রমে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করায় স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

এ সময় অতিথিরা বলেন, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ বর্তমানে নীরব ঘাতক হিসেবে পরিচিত। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয়রা এ আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, গ্রামীণ পর্যায়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী ও সময়োপযোগী। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত