মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বিরোধপূর্ণ জমিতে নির্মাণ ঘিরে সংঘর্ষ

কয়রায় ১৪৪ ধারা ভেঙে বাড়ি নির্মাণ, মারপিটে আহত ৩ জন

নুর মোহাম্মদ ও সালাম সরদার। ছবি : চেকপোস্ট

খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশি এলাকায় আদালতের ১৪৪ ধারা লঙ্ঘন করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাধা দিতে গেলে ভুক্তভোগী পরিবারের তিন সদস্যকে মারধরের অভিযোগও পাওয়া গেছে।

ভুক্তভোগীদের দাবি, কালাম খা, আব্দুল্লাহ পাড়, নুর মোহাম্মদ ও সালাম সরদারের নেতৃত্বে স্থানীয় ও বহিরাগত লোকজন নিয়ে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাড়ি নির্মাণ শুরু করা হয়। এতে বাধা দিলে ভুক্তভোগী, তার পিতা ও সন্তানকে মারধর করা হয়। আহতরা বর্তমানে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এবং আদালত ১৪৪ ধারা জারি করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আদালতের নোটিশ প্রদান করলেও অভিযুক্তরা কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

তদন্তকারী কর্মকর্তা কয়রা থানার এএসআই ফরিদুজ্জামান জানান, আদালতের নির্দেশনা সংশ্লিষ্টদের জানানো হয়েছে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।

তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

#কয়রা #জমিবিরোধ #১৪৪ধারা

চেকপোস্ট

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

কয়রায় ১৪৪ ধারা ভেঙে বাড়ি নির্মাণ, মারপিটে আহত ৩ জন

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশি এলাকায় আদালতের ১৪৪ ধারা লঙ্ঘন করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাধা দিতে গেলে ভুক্তভোগী পরিবারের তিন সদস্যকে মারধরের অভিযোগও পাওয়া গেছে।

ভুক্তভোগীদের দাবি, কালাম খা, আব্দুল্লাহ পাড়, নুর মোহাম্মদ ও সালাম সরদারের নেতৃত্বে স্থানীয় ও বহিরাগত লোকজন নিয়ে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাড়ি নির্মাণ শুরু করা হয়। এতে বাধা দিলে ভুক্তভোগী, তার পিতা ও সন্তানকে মারধর করা হয়। আহতরা বর্তমানে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এবং আদালত ১৪৪ ধারা জারি করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আদালতের নোটিশ প্রদান করলেও অভিযুক্তরা কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

তদন্তকারী কর্মকর্তা কয়রা থানার এএসআই ফরিদুজ্জামান জানান, আদালতের নির্দেশনা সংশ্লিষ্টদের জানানো হয়েছে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।

তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত