সারা দেশে পাইলট প্রোগ্রামের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের ভার্চুয়াল উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৬ মে) বিকেল সাড়ে ৩টায় এর অংশ হিসেবে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণ করা হয়।
ফুলদিঘী হাট চশমায়ে উলুম সিনিয়র মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল-মামুন মিয়া, পুলিশ সুপার জান্নাত আরা, জেলা সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত উপ-পরিচালক সাদেকুর রহমান, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক ও প্রশাসক মাসুদ রানা প্রধান, আহ্বায়ক গোলজার রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ভিপি ওবায়দুল রহমান সুইট এবং জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ শুভ্র।
ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক নাফিউল হাদী মিঠুসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, পাইলট প্রোগ্রামের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রকৃত উপকারভোগীরা সহজে সেবা পাবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬