শনিবার, ৩০ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

হাসপাতালে চিকিৎসাধীন দুইজন

কাশিয়ানীতে পূর্বশত্রুতার জেরে চাচা-ভাতিজাকে পিটিয়ে আহতের অভিযোগ

চাচা ও তার ভাতিজাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়নের পুইশুর গ্রামে পূর্বশত্রুতার জেরে সত্তোরোর্ধ্ব এক চাচা ও তার ভাতিজাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহত দুজন বর্তমানে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে পুইশুর গ্রামের মৃত শওকত মোল্লার ছেলে রিয়াজ মোল্লা (৪৬) স্থানীয় একটি চায়ের দোকানে যাওয়ার পথে হামলার শিকার হন।

রিয়াজ মোল্লার অভিযোগ, কিছুদিন আগে তার পুকুর থেকে বৈদ্যুতিক শক লাইট ব্যবহার করে মাছ চুরির ঘটনায় কয়েকজনকে হাতেনাতে ধরে কাশিয়ানী থানায় মামলা দায়ের করেন। এরপর থেকেই অভিযুক্তরা তার ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল।

তিনি দাবি করেন, ঘটনার দিন লাভলু মোল্লার নেতৃত্বে গণি মোল্লা, ইয়াসিন সিকদার, ইসরাইল সিকদারসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র, দা, ছুরি, লাঠি ও লোহার রড নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

এদিকে ভাতিজার ওপর হামলার খবর পেয়ে স্থানীয় মসজিদ থেকে ঘটনাস্থলে ছুটে আসেন সত্তোরোর্ধ্ব ওমর আলী মোল্লা। তাকে উদ্ধার করতে গেলে হামলাকারীরা তার হাতে থাকা লাঠি কেড়ে নিয়ে মারধর করে বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনিও গুরুতর আহত হন।

পরে স্বজনরা আহত দুজনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

ভুক্তভোগীরা জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

#গোপালগঞ্জ #কাশিয়ানী #হামলার_অভিযোগ

চেকপোস্ট

শনিবার, ৩০ মে ২০২৬

কাশিয়ানীতে পূর্বশত্রুতার জেরে চাচা-ভাতিজাকে পিটিয়ে আহতের অভিযোগ

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়নের পুইশুর গ্রামে পূর্বশত্রুতার জেরে সত্তোরোর্ধ্ব এক চাচা ও তার ভাতিজাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহত দুজন বর্তমানে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে পুইশুর গ্রামের মৃত শওকত মোল্লার ছেলে রিয়াজ মোল্লা (৪৬) স্থানীয় একটি চায়ের দোকানে যাওয়ার পথে হামলার শিকার হন।

রিয়াজ মোল্লার অভিযোগ, কিছুদিন আগে তার পুকুর থেকে বৈদ্যুতিক শক লাইট ব্যবহার করে মাছ চুরির ঘটনায় কয়েকজনকে হাতেনাতে ধরে কাশিয়ানী থানায় মামলা দায়ের করেন। এরপর থেকেই অভিযুক্তরা তার ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল।

তিনি দাবি করেন, ঘটনার দিন লাভলু মোল্লার নেতৃত্বে গণি মোল্লা, ইয়াসিন সিকদার, ইসরাইল সিকদারসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র, দা, ছুরি, লাঠি ও লোহার রড নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

এদিকে ভাতিজার ওপর হামলার খবর পেয়ে স্থানীয় মসজিদ থেকে ঘটনাস্থলে ছুটে আসেন সত্তোরোর্ধ্ব ওমর আলী মোল্লা। তাকে উদ্ধার করতে গেলে হামলাকারীরা তার হাতে থাকা লাঠি কেড়ে নিয়ে মারধর করে বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনিও গুরুতর আহত হন।

পরে স্বজনরা আহত দুজনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

ভুক্তভোগীরা জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত