নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের ছেলে ও রাজনৈতিক সচিব এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বিএনপি। দলের গুরুত্বপূর্ণ পদে থেকে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও জাতীয় পার্টির সঙ্গে সখ্যতা গড়ে বিভিন্ন সুবিধা আদায়ের অভিযোগে তাকে শোকজ করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু স্বাক্ষরিত নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে এর লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।
শোকজে উল্লেখ করা হয়, দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও দল ও সরকারের ভাবমূর্তির কথা চিন্তা না করে আপনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিজের হীন স্বার্থে সরকারের গুরুত্বপূর্ণ কাজে সম্পৃক্ত করছেন এবং নিজের মিছিল-মিটিংয়ে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করছেন। ফ্যাসিস্টদের মধ্যে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন মোল্লা ও ধামগড় ইউনিয়নের শেখ রাসেল ক্রীড়া একাডেমির মো. হাবিবুর রহমান মেম্বার এবং বন্দর উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ধর্মবিষয়ক সম্পাদক মো. আইয়ুব মেম্বারসহ অন্যান্য নেতা রয়েছেন। তাদের সঙ্গে বিভিন্ন ছবি তা প্রমাণ করে। দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করে দলের ও সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছেন। যে কারণে বন্দর এলাকায় দল ও সরকারের প্রতি জনগণের বিরূপ মনোভাব তৈরি হয়েছে।
জবাবে আবুল কাউসার আশা জানান, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন পরীক্ষিত কর্মী হিসেবে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। ফ্যাসিস্ট সরকারের আমলে গায়েবি মামলায় তিনি কারাভোগ করেছেন এবং অসংখ্যবার হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। আরও পড়ুনআরও পড়ুনআ.লীগ ঐতিহাসিকভাবেই লাশের রাজনীতি করে: আবিদ
নোটিশে উল্লিখিত ব্যক্তিবর্গের প্রকৃত সামাজিক এবং রাজনৈতিক অবস্থার বিবরণ দিয়ে আশা জানান, আক্তার হোসেন মোল্লা মদনপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের একজন নির্বাচিত জনপ্রতিনিধি (মেম্বার)। নির্দলীয়ভাবে নির্বাচন করে মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কখনোই আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। মেম্বার হিসেবে দায়িত্ব পালনকালে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের জন্য যোগাযোগ রাখতে হয়েছে, যা কোনোভাবেই দলীয় নেতা হওয়ার প্রমাণ বহন করে না। ধামগড় ইউনিয়ন ৫নং ওয়ার্ডের তিনবার নির্বাচিত মেম্বার হাবিবুর রহমান। তিনি বিএনপির একজন একনিষ্ঠ কর্মী। বর্তমানে তিনি বিএনপির বন্দর উপজেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য।
মো. আইয়ুব মেম্বার ধামগড় ইউনিয়ন ৭নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার। তিনি পূর্বে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
শোকজের জবাবে আরও উল্লেখ করা হয়, আসন্ন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচনে স্থানীয় পর্যায়ে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করে জাতীয় নির্বাচনের মতো দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিশ্চিত করার লক্ষ্যে তার এবং তার পরিবারের বিরুদ্ধে একটি কুচক্রী মহল অপপ্রচারে লিপ্ত রয়েছে।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

মতামত