শুক্রবার, ২৯ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কমলনগরে ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী ও মশাল মিছিলের ভিডিও ভাইরাল

ছবি: চেকপোস্ট

লক্ষ্মীপুরের কমলনগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী ও গভীর রাতে মশাল মিছিলের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার পাটোয়ারীহাট ইউনিয়নের একটি কক্ষে গোপনে ঈদ পুনর্মিলনীর আয়োজন করে পাটোয়ারীহাট ইউনিয়ন ছাত্রলীগ। এতে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলমসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

রাত ১১টার দিকে কমলনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হারুন অর রশীদ চৌধুরী নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে “জয় বাংলা” স্লোগানসহ সংগঠনের নেতাকর্মীদের দেখা যায়।

পরে রাত ১টার দিকে আরও একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে ৩ নম্বর চরলরেঞ্চ ইউনিয়নে মশাল মিছিল করতে দেখা যায় ছাত্রলীগ নেতাকর্মীদের।

ভিডিও দুটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট ছাত্রলীগ নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

কমলনগর থানার ওসি ফরিদুল আলম বলেন, নিষিদ্ধ সংগঠনের কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

#লক্ষ্মীপুর #ছাত্রলীগ #কমলনগর_খবর

চেকপোস্ট

শুক্রবার, ২৯ মে ২০২৬

কমলনগরে ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী ও মশাল মিছিলের ভিডিও ভাইরাল

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

লক্ষ্মীপুরের কমলনগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী ও গভীর রাতে মশাল মিছিলের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার পাটোয়ারীহাট ইউনিয়নের একটি কক্ষে গোপনে ঈদ পুনর্মিলনীর আয়োজন করে পাটোয়ারীহাট ইউনিয়ন ছাত্রলীগ। এতে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলমসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

রাত ১১টার দিকে কমলনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হারুন অর রশীদ চৌধুরী নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে “জয় বাংলা” স্লোগানসহ সংগঠনের নেতাকর্মীদের দেখা যায়।

পরে রাত ১টার দিকে আরও একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে ৩ নম্বর চরলরেঞ্চ ইউনিয়নে মশাল মিছিল করতে দেখা যায় ছাত্রলীগ নেতাকর্মীদের।

ভিডিও দুটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট ছাত্রলীগ নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

কমলনগর থানার ওসি ফরিদুল আলম বলেন, নিষিদ্ধ সংগঠনের কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত