বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

হঠাৎ কণ্ঠ হারিয়ে হাসপাতালে যান নির্মাতা

কথা বলতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা অমি, শুটিং বন্ধ

পরিচালক কাজল আরেফিন অমি।

জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট-এর নির্মাতা কাজল আরেফিন অমি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি কথা বলতে পারছেন না বলে জানিয়েছেন নিজেই।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, দীর্ঘদিন দাঁতের সমস্যায় ভুগছিলেন তিনি। চিকিৎসা চললেও পর্যাপ্ত বিশ্রাম না পাওয়ায় শুটিং চালিয়ে যেতে হয়। শুটিং চলাকালেই হঠাৎ গলায় তীব্র অস্বস্তি অনুভব করেন এবং একপর্যায়ে তার কণ্ঠস্বর সম্পূর্ণ হারিয়ে যায়।

পরিস্থিতি খারাপ হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার গলায় একটি সিস্ট শনাক্ত করেন। এরপর তাকে ৭ দিনের জন্য সম্পূর্ণ ‘ভয়েস রেস্ট’ অর্থাৎ কথা না বলার পরামর্শ দেওয়া হয়েছে। এ সময় কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ, নাহলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

অমি আরও লেখেন, বিষয়টি তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। কাজের চাপ ও নিয়মিত শুটিংয়ের কারণে বিশ্রাম নিতে না পারায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে ধারণা করছেন তিনি। দ্রুত সুস্থ হয়ে আবারও কাজ চালিয়ে যেতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এই নির্মাতা।

তিনি ভক্তদের কাছে দোয়া ও প্রার্থনাও কামনা করেছেন।

#ব্যাচেলরপয়েন্ট #কাজলআরেফিনঅমি #বাংলাদেশ_নাটক

চেকপোস্ট

বুধবার, ১০ জুন ২০২৬

কথা বলতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা অমি, শুটিং বন্ধ

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট-এর নির্মাতা কাজল আরেফিন অমি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি কথা বলতে পারছেন না বলে জানিয়েছেন নিজেই।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, দীর্ঘদিন দাঁতের সমস্যায় ভুগছিলেন তিনি। চিকিৎসা চললেও পর্যাপ্ত বিশ্রাম না পাওয়ায় শুটিং চালিয়ে যেতে হয়। শুটিং চলাকালেই হঠাৎ গলায় তীব্র অস্বস্তি অনুভব করেন এবং একপর্যায়ে তার কণ্ঠস্বর সম্পূর্ণ হারিয়ে যায়।

পরিস্থিতি খারাপ হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার গলায় একটি সিস্ট শনাক্ত করেন। এরপর তাকে ৭ দিনের জন্য সম্পূর্ণ ‘ভয়েস রেস্ট’ অর্থাৎ কথা না বলার পরামর্শ দেওয়া হয়েছে। এ সময় কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ, নাহলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

অমি আরও লেখেন, বিষয়টি তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। কাজের চাপ ও নিয়মিত শুটিংয়ের কারণে বিশ্রাম নিতে না পারায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে ধারণা করছেন তিনি। দ্রুত সুস্থ হয়ে আবারও কাজ চালিয়ে যেতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এই নির্মাতা।

তিনি ভক্তদের কাছে দোয়া ও প্রার্থনাও কামনা করেছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত