সোমবার, ২৫ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

জনসমক্ষে কোরবানি নিষিদ্ধ

উত্তরপ্রদেশে ঈদের নামাজে কড়াকড়ি! রাস্তা বন্ধে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যেগী আদিত্যনাথ। ছবি : সংগৃহীত

আসন্ন ইদুল আজহা বা কোরবানির ঈদকে সামনে রেখে ভারতের উত্তরপ্রদেশে কঠোর নির্দেশনা জারি করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো অবস্থাতেই রাস্তায় ঈদের নামাজ আদায় বা রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না।

সরকারের নির্দেশ অনুযায়ী, ঈদের নামাজ শুধু পূর্বনির্ধারিত ও ঐতিহ্যবাহী ধর্মীয় স্থানগুলোতেই আদায় করতে হবে। একই সঙ্গে জনসমক্ষে কোরবানি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে—শুধু নির্ধারিত স্থানে কোরবানি করার অনুমতি থাকবে।

প্রশাসনকে নিষিদ্ধ পশু জবাই রোধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কোরবানির পর বর্জ্য দ্রুত অপসারণ, খোলা জায়গায় মাংস বিক্রি বন্ধ এবং অবৈধ কসাইখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

সংবেদনশীল জেলাগুলোতে সার্বক্ষণিক পুলিশ টহল, ফ্ল্যাগ মার্চ এবং বিদ্যুৎ-পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

#উত্তরপ্রদেশ #ঈদ_উল_আজহা #ভারত_রাজনীতি

চেকপোস্ট

সোমবার, ২৫ মে ২০২৬

উত্তরপ্রদেশে ঈদের নামাজে কড়াকড়ি! রাস্তা বন্ধে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

আসন্ন ইদুল আজহা বা কোরবানির ঈদকে সামনে রেখে ভারতের উত্তরপ্রদেশে কঠোর নির্দেশনা জারি করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো অবস্থাতেই রাস্তায় ঈদের নামাজ আদায় বা রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না।

সরকারের নির্দেশ অনুযায়ী, ঈদের নামাজ শুধু পূর্বনির্ধারিত ও ঐতিহ্যবাহী ধর্মীয় স্থানগুলোতেই আদায় করতে হবে। একই সঙ্গে জনসমক্ষে কোরবানি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে—শুধু নির্ধারিত স্থানে কোরবানি করার অনুমতি থাকবে।

প্রশাসনকে নিষিদ্ধ পশু জবাই রোধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কোরবানির পর বর্জ্য দ্রুত অপসারণ, খোলা জায়গায় মাংস বিক্রি বন্ধ এবং অবৈধ কসাইখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

সংবেদনশীল জেলাগুলোতে সার্বক্ষণিক পুলিশ টহল, ফ্ল্যাগ মার্চ এবং বিদ্যুৎ-পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত