মঙ্গলবার, ২৬ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নাসিকে ১১৩৫ পরিচ্ছন্নতাকর্মী পেলেন

ঈদুল আজহায় পরিচ্ছন্নতাকর্মীদের ৫ হাজার টাকা অনুদান বিতরণ প্রধানমন্ত্রীর

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নারায়ণগঞ্জ সিটি করপোরেশন) ১১৩৫ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি পরিচ্ছন্নতাকর্মীদের নিরলস পরিশ্রমের প্রশংসা করে বলেন, নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তুলতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে প্রতিটি পরিচ্ছন্নতাকর্মীকে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

প্রশাসক আরও বলেন, ঈদের দিন কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই বর্জ্য অপসারণ সম্পন্ন করা হবে এবং নগরবাসীকে কোনো ধরনের দুর্ভোগে পড়তে হবে না।

অনুষ্ঠানে সিটি করপোরেশনের বিভিন্ন কর্মকর্তা ও সাবেক জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

#পরিচ্ছন্নতাকর্মী #নাসিক #ঈদঅনুদান

চেকপোস্ট

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

ঈদুল আজহায় পরিচ্ছন্নতাকর্মীদের ৫ হাজার টাকা অনুদান বিতরণ প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নারায়ণগঞ্জ সিটি করপোরেশন) ১১৩৫ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি পরিচ্ছন্নতাকর্মীদের নিরলস পরিশ্রমের প্রশংসা করে বলেন, নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তুলতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে প্রতিটি পরিচ্ছন্নতাকর্মীকে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

প্রশাসক আরও বলেন, ঈদের দিন কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই বর্জ্য অপসারণ সম্পন্ন করা হবে এবং নগরবাসীকে কোনো ধরনের দুর্ভোগে পড়তে হবে না।

অনুষ্ঠানে সিটি করপোরেশনের বিভিন্ন কর্মকর্তা ও সাবেক জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত