পঞ্চগড়ের আটোয়ারীতে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মৎস্য চাষিদের নিয়ে ‘গুড একুয়াকালচার প্রাকটিস (GAP) অ্যান্ড ফুড সেফটি’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন আটোয়ারী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মোস্তাফিজুর রহমান।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় শুধু মাছের উৎপাদন বৃদ্ধি করলেই হবে না, ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত মাছ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। তিনি ক্ষতিকর অ্যান্টিবায়োটিক ও রাসায়নিকের ব্যবহার পরিহার করে উত্তম মৎস্য চাষ পদ্ধতি (GAP) অনুসরণের মাধ্যমে নিরাপদ মাছ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণে উত্তম মৎস্য চাষ পদ্ধতির গুরুত্ব, মাছের রোগবালাই ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, ক্ষতিকর অ্যান্টিবায়োটিক ও রাসায়নিকের ব্যবহার বর্জন এবং আধুনিক ও বৈজ্ঞানিক উপায়ে লাভজনক মৎস্য চাষের বিভিন্ন কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিবন্ধিত ও স্থানীয় মৎস্য চাষিরা অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং মাঠপর্যায়ে মৎস্য চাষে বিদ্যমান বিভিন্ন সমস্যার সমাধান বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬