বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ফকিরগঞ্জ বাজারে বিশেষ অভিযান

আটোয়ারীতে মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট, জব্দ কারেন্ট জাল ধ্বংস

ছবি : চেকপোস্ট

মৎস্য সম্পদ সংরক্ষণ ও মৎস্য আইন বাস্তবায়নের লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর। উপজেলার ফকিরগঞ্জ বাজারে পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ কারেন্ট জালসহ অবৈধ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন আটোয়ারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, অবৈধ জাল ব্যবহার, নিষিদ্ধ সময়ে মাছ শিকার এবং পোনা ও মা মাছ নিধন প্রতিরোধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে।

অভিযান চলাকালে জব্দ করা নিষিদ্ধ কারেন্ট জাল ও অন্যান্য অবৈধ সরঞ্জাম পরে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির জন্য মৎস্য আইন বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার এবং মা মাছ নিধন দণ্ডনীয় অপরাধ। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনার সময় স্থানীয় প্রশাসন ও থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। মৎস্য আইন বাস্তবায়নে উপজেলা মৎস্য দপ্তরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক ও প্রকৃত মৎস্যজীবীরা।

তাদের মতে, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে মৎস্য সম্পদ রক্ষা পাবে, অবৈধ মাছ শিকার কমবে এবং দেশীয় মাছের উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

#আটোয়ারী #মৎস্য_আইন #কারেন্টজাল_বিরোধী_অভিযান

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

আটোয়ারীতে মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট, জব্দ কারেন্ট জাল ধ্বংস

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

মৎস্য সম্পদ সংরক্ষণ ও মৎস্য আইন বাস্তবায়নের লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর। উপজেলার ফকিরগঞ্জ বাজারে পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ কারেন্ট জালসহ অবৈধ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন আটোয়ারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, অবৈধ জাল ব্যবহার, নিষিদ্ধ সময়ে মাছ শিকার এবং পোনা ও মা মাছ নিধন প্রতিরোধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে।

অভিযান চলাকালে জব্দ করা নিষিদ্ধ কারেন্ট জাল ও অন্যান্য অবৈধ সরঞ্জাম পরে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির জন্য মৎস্য আইন বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার এবং মা মাছ নিধন দণ্ডনীয় অপরাধ। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনার সময় স্থানীয় প্রশাসন ও থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। মৎস্য আইন বাস্তবায়নে উপজেলা মৎস্য দপ্তরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক ও প্রকৃত মৎস্যজীবীরা।

তাদের মতে, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে মৎস্য সম্পদ রক্ষা পাবে, অবৈধ মাছ শিকার কমবে এবং দেশীয় মাছের উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত