পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর বোর্ড-অফিস বাজারে শুরু হয়েছে ওয়ালটন প্লাজা রুহিয়া শোরুমের বিশেষ আয়োজন এক কিস্তি মেলা। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সাধারণ ও মধ্যবিত্ত ক্রেতাদের জন্য সহজ শর্তে গৃহস্থালি পণ্য কেনার সুযোগ করে দিতে এই মেলার আয়োজন করা হয়েছে।
মেলার আওতায় ক্রেতারা মাত্র এক কিস্তির টাকা জমা দিয়েই ফ্রিজ, টেলিভিশন, এয়ার কন্ডিশনার এসি, ওয়াশিং মেশিনসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য কিনতে পারছেন। ঈদের আগে ফ্রিজের চাহিদা বেশি থাকায় মেলায় ক্রেতাদের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।
উদ্বোধনের পর থেকেই মেলা প্রাঙ্গণে স্থানীয় ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই জানান, এককালীন বড় অঙ্কের টাকা ছাড়াই সহজ কিস্তিতে পণ্য কেনার সুযোগ পেয়ে তারা স্বস্তি পাচ্ছেন।
ক্রেতাদের ভাষ্য অনুযায়ী, ঈদের আগে এমন সুবিধা সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের জন্য বড় সহায়তা হয়ে এসেছে।
ওয়ালটন প্লাজা রুহিয়া শাখার কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের কাছে সহজে ও সাশ্রয়ী মূল্যে মানসম্মত পণ্য পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। ঈদ-উল-আযহা উপলক্ষে এই আয়োজন স্থানীয় চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন। মেলাটি ঈদের পূর্ববর্তী সময় পর্যন্ত চলবে।

সোমবার, ১৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬