যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর এলাকায় সড়ক দুর্ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৪ নভেম্বর,২৬) সকাল ৭টা ২০ মিনিটের দিকে ভৈরব সেতু সংলগ্ন মহাসড়কে সোহাগ পরিবহন ও ইঞ্জিন চালিত ভ্যানের মধ্যে দূর্ঘটনায় চালকসহ দুজন নিহত হন।
নিহতরা হলেন, ভ্যানচালক আ. ওহাব (৬০), তাঁর পিতার নাম মৃত হায়দার সরদার এবং ভ্যানের যাত্রী সামাদ বিশ্বাস (৫০)। তিনি উপজেলার দিয়াপাড়া গ্রামের মৃত নইম বিশ্বাসের ছেলে।
স্থানীয়দের তথ্যে জানা যায় নিহত সামাদ বিশ্বাস তাঁর ক্ষেতের শিম বিক্রির উদ্দেশ্যে ভ্যানে করে ভাঙাগেটের দিকে যাচ্ছিলেন। পথে ভৈরব সেতু সংলগ্ন মহাসড়কে পেছন দিক থেকে আসা সোহাগ পরিবহনের একটি গাড়ি ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে সামাদ বিশ্বাস ঘটনাস্থলেই মারা যান।
অন্যদিকে, স্থানীয় লোকজন গুরুতর আহত ভ্যানচালক আ. ওহাবকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা চলাকালে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকাজুরে শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬