যশোরের অভয়নগর উপজেলায় দলিল জালিয়াতির মাধ্যমে নামজারি করার অভিযোগে আল আমিন (৪৪) নামে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এই দণ্ড প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, জাল দলিলের মাধ্যমে নামজারি করার চেষ্টা করলে বিষয়টি ধরা পড়ে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় আল আমিনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত আল আমিন অভয়নগর উপজেলার ৬ নম্বর বাঘুটিয়া ইউনিয়নের বুনোরামনগর গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভূমি সংক্রান্ত জালিয়াতি ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬