বুধবার, ২৭ মে ২০২৬
চেকপোস্ট

ষাটগম্বুজ মসজিদে ঈদুল আজহার ৩ জামাত, প্রস্তুতি সম্পন্ন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবারও বাগেরহাটের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে বিশ্ব ঐতিহ্যের অংশ ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে। মুসল্লিদের ব্যাপক উপস্থিতির কথা বিবেচনায় সেখানে তিনটি পৃথক জামাতের আয়োজন করা হয়েছে।প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এতে ইমামতি করবেন খানজাহান (রহ.) মাজার সংলগ্ন মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. খালিদ।দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম ও খতিব মো. নাসির উদ্দিন।তৃতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন বায়তুশ শরফ এতিমখানা ও মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা মো. এনামুল হক।ঈদের জামাত ও কোরবানি উপলক্ষে জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। মসজিদ প্রাঙ্গণ ও আশপাশ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি দৃষ্টিনন্দন আলোকসজ্জার ব্যবস্থাও করা হয়েছে।বাগেরহাট প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান মো. যায়েদ জানান, তিন জামাতে প্রায় ছয় হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। মসজিদের ভেতরে একসঙ্গে প্রায় দেড় হাজার এবং বাইরে আরও কয়েকশ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।এছাড়া জেলা শহর ও উপজেলা সদরের অধিকাংশ জামে মসজিদেও সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা এবং ‘ঈদ মোবারক’ খচিত পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে হাসপাতাল, এতিমখানা ও আশ্রয়কেন্দ্রে উন্নতমানের খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে।

ষাটগম্বুজ মসজিদে ঈদুল আজহার ৩ জামাত, প্রস্তুতি সম্পন্ন