শনিবার, ২৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ধামইরহাটবাসীকে রাইহান কবিরের শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর ধামইরহাট উপজেলার সর্বস্তরের জনগণ, দলীয় নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ধামইরহাট সরকারি এমএম ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. রাইহান কবির।শুভেচ্ছা বার্তায় রাইহান কবির বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান এবং দলের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন।তিনি বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবিত ও দেশের মানুষের সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই দলটি স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় সংগ্রাম করে আসছে বলেও উল্লেখ করেন তিনি।ছাত্রনেতা রাইহান কবির বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই ঐতিহাসিক দিনে ধামইরহাট সরকারি এমএম ডিগ্রি কলেজের শিক্ষার্থী, উমার ইউনিয়নবাসী এবং দেশে-বিদেশে অবস্থানরত সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন তিনি।তিনি আরও বলেন, বিএনপি ও ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের নির্দেশনায় ধামইরহাটের মেহনতি মানুষ ও ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করে যেতে চান।রাইহান কবিরকে ছাত্রদলের রাজপথের পরীক্ষিত কর্মী হিসেবে উল্লেখ করে স্থানীয় নেতাকর্মীরা বলেন, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি, মামলা-হামলা ও বিভিন্ন চাপের মধ্যেও তিনি দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন। ধামইরহাটের ছাত্রসমাজকে সংগঠিত করতেও তার ভূমিকা রয়েছে বলে তারা জানান।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন রাইহান কবির। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন তিনি। এ সময় ধামইরহাট উপজেলা ছাত্রদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন এই ছাত্রনেতা।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ধামইরহাটবাসীকে রাইহান কবিরের শুভেচ্ছা