বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
চেকপোস্ট

ইয়াবা–গাঁজাসহ মোবাইল কোর্টের অভিযান ৪ যুবক গ্রেফতার

সদর উপজেলায় মোবাইল কোর্ট অভিযানে মাদকাসক্ত চার যুবককে গ্রেফতার করেছে প্রশাসন। বুধবার (১০ জুন) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে ইয়াবা ১টি এবং ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই জব্দকৃত মাদক ধ্বংস করা হয়।গ্রেফতারকৃতরা হলেন  হাবীব মিয়া (২১), বড়পাড়া এলাকার মৃত আবুল মিয়ার ছেলে; মো. ফখরুল আলম রিংকু (৩৮), উকিলপাড়া এলাকার মৃত হাজী আলী হায়দারের ছেলে; নুর আলম (২২), বড়পাড়া এলাকার তাজুল ইসলামের ছেলে; এবং মো. তাহমিদ উল বকস তাসিন, জামাইপাড়া এলাকার মো. নানু মিয়ার ছেলে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আতাউর রহমান সজিব জানান, আসামীদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা জব্দ করে তা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।মাদক সেবনের দায়ে আদালত হাবীব মিয়াকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা, ফখরুল ইসলামকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা, এবং নুর আলম ও তাহমিদ উল বকসকে ১০ দিন করে কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা প্রদান করেন। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে আসামীদের সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

ইয়াবা–গাঁজাসহ মোবাইল কোর্টের অভিযান ৪ যুবক গ্রেফতার