বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, নিন্দা দলিল লেখকদের

বাগেরহাটের রামপাল উপজেলা-এ প্রবীণ দলিল লেখক এস.এম জাহাঙ্গীর কবির ও এস.এম জগলুল কবিরসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মামলার নিন্দা ও প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলিল লেখক নেতৃবৃন্দ।তাদের অভিযোগ, কথিত এক যুবলীগ নেতার মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা দায়ের করা হয়েছে, যা সম্পূর্ণ হয়রানিমূলক ও ষড়যন্ত্রমূলক।নেতৃবৃন্দ দাবি করেন, প্রকৃত ঘটনা আড়াল করে বিএনপি নেতাকর্মীদের বিতর্কিত করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে এই মামলা করেছে। এতে রামপাল উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির একাধিক নেতার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।তারা আরও বলেন, মৃত ব্যক্তি অসুস্থতাজনিত কারণে মারা গেলেও বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে।এ ঘটনায় তারা ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, নিন্দা দলিল লেখকদের