বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

প্রতিবাদে সরব নেতৃবৃন্দ

বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, নিন্দা দলিল লেখকদের

ছবি : চেকপোস্ট

বাগেরহাটের রামপাল উপজেলা-এ প্রবীণ দলিল লেখক এস.এম জাহাঙ্গীর কবির ও এস.এম জগলুল কবিরসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মামলার নিন্দা ও প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলিল লেখক নেতৃবৃন্দ।

তাদের অভিযোগ, কথিত এক যুবলীগ নেতার মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা দায়ের করা হয়েছে, যা সম্পূর্ণ হয়রানিমূলক ও ষড়যন্ত্রমূলক।

নেতৃবৃন্দ দাবি করেন, প্রকৃত ঘটনা আড়াল করে বিএনপি নেতাকর্মীদের বিতর্কিত করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে এই মামলা করেছে। এতে রামপাল উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির একাধিক নেতার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।

তারা আরও বলেন, মৃত ব্যক্তি অসুস্থতাজনিত কারণে মারা গেলেও বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে।

এ ঘটনায় তারা ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

#রামপাল #বাগেরহাট #বিএনপি_মামলা

চেকপোস্ট

বুধবার, ১০ জুন ২০২৬

বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, নিন্দা দলিল লেখকদের

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

বাগেরহাটের রামপাল উপজেলা-এ প্রবীণ দলিল লেখক এস.এম জাহাঙ্গীর কবির ও এস.এম জগলুল কবিরসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মামলার নিন্দা ও প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলিল লেখক নেতৃবৃন্দ।

তাদের অভিযোগ, কথিত এক যুবলীগ নেতার মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা দায়ের করা হয়েছে, যা সম্পূর্ণ হয়রানিমূলক ও ষড়যন্ত্রমূলক।

নেতৃবৃন্দ দাবি করেন, প্রকৃত ঘটনা আড়াল করে বিএনপি নেতাকর্মীদের বিতর্কিত করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে এই মামলা করেছে। এতে রামপাল উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির একাধিক নেতার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।

তারা আরও বলেন, মৃত ব্যক্তি অসুস্থতাজনিত কারণে মারা গেলেও বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে।

এ ঘটনায় তারা ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত