ফোর্বসের তালিকায় টানা শীর্ষে রিয়াল মাদ্রিদ, মূল্য ছাড়াল ১ লাখ ১৬ হাজার কোটি টাকা
ফোর্বসের সর্বশেষ মূল্যবান ফুটবল ক্লাবের তালিকায় আবারও শীর্ষে রয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ সিএফ টানা পঞ্চমবারের মতো তালিকার প্রথম স্থানে থাকা ক্লাবটির বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ১৬ হাজার ৭০০ কোটি টাকা।তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এফসি বার্সেলোনা, যার মূল্য প্রায় ৯২ হাজার ১০০ কোটি টাকা। অর্থাৎ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের চেয়ে প্রায় ২৪ হাজার কোটি টাকা কম মূল্যায়িত হয়েছে কাতালান ক্লাবটি।স্পেনের আরেক ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ রয়েছে তালিকার শীর্ষ ৩০-এ, যার মূল্য প্রায় ৩৬ হাজার ৯০০ কোটি টাকা। শীর্ষ দশে ইংলিশ ক্লাবগুলোর আধিপত্য বেশি, যেখানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, আর্সেনাল, চেলসি ও টটেনহ্যামসহ একাধিক ক্লাব।ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪–২৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের আয় প্রায় ১৫ হাজার ৬০০ কোটি টাকা, যা আগের মৌসুমের তুলনায় ১২ শতাংশ বেশি এবং ক্লাব ইতিহাসে রেকর্ড।চ্যাম্পিয়নস লিগে ফাইনালে না থাকলেও আর্থিক দিক থেকে রিয়াল এখনো বিশ্ব ফুটবলের সবচেয়ে শক্তিশালী ক্লাব হিসেবে অবস্থান ধরে রেখেছে। গত ১৩ বছরের মধ্যে ১০ বারই তারা এই তালিকার শীর্ষে ছিল।
অন্যদিকে বার্সেলোনাও আয় ও ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে বড় মাইলফলক অর্জন করেছে, যা ইউরোপীয় ফুটবলে তাদের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।