মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

রাজধানীতে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, অবৈধ পলিথিন কারখানায় জরিমানা

রাজধানীর চকবাজার এলাকার পোস্তায় নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী একটি কারখানায় অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একটি প্লাস্টিক কারখানার মালিককে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।র‍্যাব জানায়, মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে, র‍্যাব-১০-এর সিপিএসসি লালবাগ ক্যাম্পের সহযোগিতায় ঢাকার বাবুবাজার ও পোস্তা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।অভিযানে চকবাজার থানাধীন পোস্তা এলাকার একটি পলিথিন কারখানায় নিষিদ্ধ পলিথিন উৎপাদনের অভিযোগে কারখানার মালিক মো. জুয়েল রানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একটি প্লাস্টিক কারখানার মালিককে ভবিষ্যতে আইন মেনে কার্যক্রম পরিচালনার জন্য মৌখিকভাবে সতর্ক করা হয়।র‍্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকেই বাহিনীটি দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক, ভেজাল, জালিয়াতি, নকল ওষুধ এবং নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।র‍্যাব আরও জানিয়েছে, জনস্বার্থে ভেজাল ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনা করা হবে।

রাজধানীতে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, অবৈধ পলিথিন কারখানায় জরিমানা