রোববার, ৩১ মে ২০২৬
চেকপোস্ট

হবিগঞ্জে ৩ জুন থেকে অনির্দিষ্ট পরিবহন ধর্মঘটের ঘোষণা

হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল সংকটের সমাধান না হলে আগামী ৩ জুন থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে হবিগঞ্জের জেলা পরিবহন মালিক ও শ্রমিক নেতারা।রোববার (৩১ মে) দুপুরে হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে অবস্থিত হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।লিখিত বক্তব্যে নেতারা জানান, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ-সিলেট ভায়া মৌলভীবাজার রুটে বাস চলাচল স্বাভাবিক থাকলেও সম্প্রতি এ রুট নিয়ে বিরোধ তৈরি হয়েছে। এর ফলে গত ১৪ দিন ধরে ওই রুটে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।তারা বলেন, বিষয়টি সমাধানে প্রশাসনের একাধিক পর্যায়ের বৈঠক হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান আসেনি। এতে প্রায় ৬০০ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন এবং সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২ জুনের মধ্যে হবিগঞ্জের বাসগুলোকে মৌলভীবাজার হয়ে সিলেট রুটে চলাচলের অনুমতি নিশ্চিত না করা হলে ৩ জুন সকাল ৬টা থেকে পুরো হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করা হবে।পরিবহন মালিক-শ্রমিক নেতারা দ্রুত সংকট সমাধানে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

হবিগঞ্জে ৩ জুন থেকে অনির্দিষ্ট পরিবহন ধর্মঘটের ঘোষণা