সোমবার, ২৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অভিযান চালিয়ে একটি মাছের আড়ৎ থেকে ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট মাছ ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রোববার বিকেলে উপজেলার ঘাঘর বাজার কিচেন মার্কেটের একটি মাছের আড়তে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস. এম. শাহাজাহান সিরাজ উপস্থিত ছিলেন।অভিযানকালে আড়ত থেকে ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ উদ্ধার করা হয়। পরে পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় মাছগুলো নির্ধারিত স্থানে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিষিদ্ধ মাছ সংরক্ষণ ও বিক্রির অপরাধে আড়তের মালিক ইকবাল হোসেনকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস. এম. শাহাজাহান সিরাজ জানান, নিষিদ্ধ মাছের উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মৎস্য সম্পদ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে জরিমানা