নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী ঘিরে ত্রিশালে উৎসবের আমেজ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে ত্রিশালে প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় পর্যায়ের এ আয়োজন আগামী ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হবে।সভায় জানানো হয়, জন্মজয়ন্তীর সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমান।সোমবার (১১ মে) প্রয়াত ইউএনও রাশেদুল ইসলাম হলরুমে আয়োজিত এ সভায় অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি, ব্যবস্থাপনা ও বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। তিনি বলেন, জাতীয় কবি নজরুলের আদর্শ ও সাহিত্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করতে হবে।সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং বিভাগীয় কমিশনার মিস ফারাহ শাম্মী।এছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সংগঠকরা সভায় অংশ নেন।
সভায় জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, শোভাযাত্রা ও বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।