শনিবার, ২৩ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নিরাপত্তা জোরদার, তিন দিনব্যাপী উৎসবে উৎসুক জনতা

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উদ্বোধনে খাল পুনঃখননে প্রধানমন্ত্রীর অপেক্ষায় জনগণ

খালের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভামঞ্চ। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে খাল পুনঃখনন উদ্বোধন ও জাতীয় নজরুল জন্মজয়ন্তী উৎসবকে কেন্দ্র করে ব্যাপক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। খালের পাশে নির্মিত মঞ্চে প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় সকাল থেকেই ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার (২৩ মে) সকাল থেকেই ত্রিশালের বৈলর ইউনিয়নের খালপাড়ে উৎসুক জনতার উপস্থিতি লক্ষ্য করা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ধরার খাল পুনঃখনন উদ্বোধন করবেন। পরে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধন করবেন।

বিকেলে নজরুল অডিটোরিয়ামে বিভিন্ন সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। সফর শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার সূচি রয়েছে।

এদিকে নজরুল একাডেমি মাঠে বসেছে বিশাল গ্রামীণ মেলা ও বইমেলা, যেখানে পাঁচ শতাধিক স্টল অংশ নিয়েছে। উৎসব ঘিরে পুরো এলাকা পরিণত হয়েছে এক উৎসবমুখর জনপদে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানান, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা বাহিনী মোতায়েন করা হয়েছে।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, সব আয়োজন সফলভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে এবং সংশ্লিষ্ট সকল দপ্তর সমন্বিতভাবে কাজ করছে।

#প্রধানমন্ত্রী_সফর #নজরুল_জন্মজয়ন্তী #ত্রিশাল_সফর

চেকপোস্ট

শনিবার, ২৩ মে ২০২৬

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উদ্বোধনে খাল পুনঃখননে প্রধানমন্ত্রীর অপেক্ষায় জনগণ

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

ময়মনসিংহের ত্রিশালে খাল পুনঃখনন উদ্বোধন ও জাতীয় নজরুল জন্মজয়ন্তী উৎসবকে কেন্দ্র করে ব্যাপক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। খালের পাশে নির্মিত মঞ্চে প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় সকাল থেকেই ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার (২৩ মে) সকাল থেকেই ত্রিশালের বৈলর ইউনিয়নের খালপাড়ে উৎসুক জনতার উপস্থিতি লক্ষ্য করা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ধরার খাল পুনঃখনন উদ্বোধন করবেন। পরে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধন করবেন।

বিকেলে নজরুল অডিটোরিয়ামে বিভিন্ন সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। সফর শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার সূচি রয়েছে।

এদিকে নজরুল একাডেমি মাঠে বসেছে বিশাল গ্রামীণ মেলা ও বইমেলা, যেখানে পাঁচ শতাধিক স্টল অংশ নিয়েছে। উৎসব ঘিরে পুরো এলাকা পরিণত হয়েছে এক উৎসবমুখর জনপদে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানান, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা বাহিনী মোতায়েন করা হয়েছে।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, সব আয়োজন সফলভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে এবং সংশ্লিষ্ট সকল দপ্তর সমন্বিতভাবে কাজ করছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত