সোমবার, ১৫ জুন ২০২৬
চেকপোস্ট

সড়কে গতি নিয়ন্ত্রণে নতুন নির্দেশিকা! দুর্ঘটনা কমাতে বড় পদক্ষেপ সেতুমন্ত্রী

সড়ক দুর্ঘটনা ও হতাহতের হার কমাতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। জাতীয় সংসদে এক লিখিত উত্তরে তিনি জানান, সড়ক পরিবহন আইন ও বিধিমালার আওতায় ইতোমধ্যে ‘মোটরযান গতিসীমা নির্দেশিকা, ২০২৪’ জারি করা হয়েছে।এই নির্দেশিকার মাধ্যমে মহাসড়কসহ বিভিন্ন সড়কে সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। একই সঙ্গে সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত মনিটরিং চালাচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তর।মন্ত্রী আরও জানান, ঝুঁকি কমাতে বিভিন্ন স্থানে স্পিড লিমিট সাইন, রাম্বল স্ট্রিপ, মিডিয়ান ও চ্যানেলাইজেশন ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি আইটিএস (ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম) প্রযুক্তির মাধ্যমে গতিসীমা লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া হাইওয়ে পুলিশ, বিআরটিএ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে সড়কে নজরদারি জোরদার করা হয়েছে। দুর্ঘটনাপ্রবণ এলাকা বা ‘ব্ল্যাক স্পট’ চিহ্নিত করে সেখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সড়কে গতি নিয়ন্ত্রণে নতুন নির্দেশিকা! দুর্ঘটনা কমাতে বড় পদক্ষেপ সেতুমন্ত্রী