সোমবার, ২৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার, উদ্ধার ২০ পিস

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং ডিবি পুলিশের অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে।শনিবার (২৫ জুলাই ২০২৬) রাত ৭টা ৫৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের শ্রমিক সমন্বয় অফিসের সামনে অভিযান চালানো হয়।এ সময় আটক করা হয় মো. জাহাঙ্গীর আলম ওরফে ক্যাপ্টেন ওরফে সিহাব (২১) নামে এক যুবককে। তিনি শিবগঞ্জ উপজেলার পিরোজপুর উত্তরপাড়া এলাকার মো. মুনিরুল ইসলাম ওরফে মুনির ছেলে। পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তির হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার, উদ্ধার ২০ পিস