মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন যুবদল নেতা ফরিদ গাজী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ গাজী।সোমবার (৩১ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।বিবৃতিতে ফরিদ গাজী বলেন, ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী দেশের মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার দিন। ১৯৭৮ সালের এই দিনে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন।তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে স্বৈরাচারবিরোধী আন্দোলনে দলের তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বের কথাও তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।ফরিদ গাজী আরও বলেন, ১৯৯১ সালে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর বিএনপি সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রাখে, যা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা।তিনি আশা প্রকাশ করেন, জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রেখে বিএনপি আগামী দিনেও দেশ গঠনে ভূমিকা রাখবে। পরিশেষে তিনি টুঙ্গিপাড়া উপজেলার ২ নম্বর বর্ণি ইউনিয়নের সর্বস্তরের জনগণকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান এবং দলের নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন যুবদল নেতা ফরিদ গাজী