মঙ্গলবার, ১৯ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

৬ হাজার কেজি জিরা জব্দ, মামলা প্রস্তুত

মাধবপুরে জাল কাগজে আনা ১ কোটি টাকার ভারতীয় জিরা জব্দ

ছবি: চেকপোস্ট

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জাল কাস্টমস কাগজ ব্যবহার করে অবৈধভাবে পরিবহন করা প্রায় ১ কোটি টাকার ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় একটি ট্রাকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সূত্র জানায়, গত ১৭ মে সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ৬ হাজার কেজি (২০০ বস্তা) ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

তল্লাশির সময় ট্রাকে থাকা তামাবিল ল্যান্ড কাস্টমস স্টেশনের বিল অব এন্ট্রি ও এক্সপোর্ট সংক্রান্ত কাগজপত্র কাস্টমস কর্তৃপক্ষের সহায়তায় যাচাই করা হলে সেগুলো জাল বলে প্রমাণিত হয়। পরে ট্রাকটি জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন সিলেটের জৈন্তাপুর উপজেলার খারোবিল গ্রামের মোঃ সেলিম মিয়া (৩১) এবং লক্ষ্মীপুর এলাকার মোঃ আজমল হোসেন (২০)।

বিজিবির প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র নকল কাস্টমস কাগজপত্র ব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পণ্য পরিবহন ও রাজস্ব ফাঁকি দিয়ে আসছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং এ ঘটনায় মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

#হবিগঞ্জ #বিজিবি #চোরাচালানবিরোধীঅভিযান

চেকপোস্ট

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মাধবপুরে জাল কাগজে আনা ১ কোটি টাকার ভারতীয় জিরা জব্দ

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জাল কাস্টমস কাগজ ব্যবহার করে অবৈধভাবে পরিবহন করা প্রায় ১ কোটি টাকার ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় একটি ট্রাকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সূত্র জানায়, গত ১৭ মে সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ৬ হাজার কেজি (২০০ বস্তা) ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

তল্লাশির সময় ট্রাকে থাকা তামাবিল ল্যান্ড কাস্টমস স্টেশনের বিল অব এন্ট্রি ও এক্সপোর্ট সংক্রান্ত কাগজপত্র কাস্টমস কর্তৃপক্ষের সহায়তায় যাচাই করা হলে সেগুলো জাল বলে প্রমাণিত হয়। পরে ট্রাকটি জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন সিলেটের জৈন্তাপুর উপজেলার খারোবিল গ্রামের মোঃ সেলিম মিয়া (৩১) এবং লক্ষ্মীপুর এলাকার মোঃ আজমল হোসেন (২০)।

বিজিবির প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র নকল কাস্টমস কাগজপত্র ব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পণ্য পরিবহন ও রাজস্ব ফাঁকি দিয়ে আসছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং এ ঘটনায় মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত