মঙ্গলবার, ১২ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শুল্ক কার্যালয়ে হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪টি ভারতীয় গরু জব্দ করল ৫৩ বিজিবি

ছবি: চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধভাবে আনা ভারতীয় ৪টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বর্ডার গার্ড বাংলাদেশ) এর ৫৩ বিজিবি।

মঙ্গলবার (১২ মে ২০২৬) রাত ১২টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর জহুরপুরটেক বিওপির একটি বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে।

সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার সূর্যনারায়নপুর ইউনিয়নের মাঠপাড়া এলাকায় সীমান্ত শূন্য লাইন থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে গরুগুলো জব্দ করা হয়।

জব্দকৃত ৪টি গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

পরবর্তীতে গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, চলতি মে মাসে এখন পর্যন্ত মোট ১২টি গরু জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সীমান্তে চোরাচালান প্রতিরোধে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, দুর্গম এলাকা, নদীপথ ও সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল ও গোয়েন্দা নজরদারি চলমান রয়েছে।

#বিজিবি #সীমান্ত_চলাচল #চোরাচালানবিরোধীঅভিযান

চেকপোস্ট

মঙ্গলবার, ১২ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪টি ভারতীয় গরু জব্দ করল ৫৩ বিজিবি

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধভাবে আনা ভারতীয় ৪টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বর্ডার গার্ড বাংলাদেশ) এর ৫৩ বিজিবি।

মঙ্গলবার (১২ মে ২০২৬) রাত ১২টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর জহুরপুরটেক বিওপির একটি বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে।

সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার সূর্যনারায়নপুর ইউনিয়নের মাঠপাড়া এলাকায় সীমান্ত শূন্য লাইন থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে গরুগুলো জব্দ করা হয়।

জব্দকৃত ৪টি গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

পরবর্তীতে গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, চলতি মে মাসে এখন পর্যন্ত মোট ১২টি গরু জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সীমান্তে চোরাচালান প্রতিরোধে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, দুর্গম এলাকা, নদীপথ ও সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল ও গোয়েন্দা নজরদারি চলমান রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত