মঙ্গলবার, ০২ জুন ২০২৬
চেকপোস্ট

কুড়িগ্রামে চর ক্রিকেট এসোসিয়েশন: তরুণদের সমাজ গঠনের উদ্যোগ

কুড়িগ্রামের চরাঞ্চলে তরুণদের খেলাধুলা ও সামাজিক সম্পৃক্ততা বাড়াতে চর ক্রিকেট এসোসিয়েশন নামে একটি ফেসবুকভিত্তিক প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে। সংগঠনটির মূল উদ্দেশ্য শুধুমাত্র ক্রিকেট আয়োজন নয়, বরং যুব সমাজকে নৈতিক ও সামাজিকভাবে সচেতন করে তোলা।সংগঠনের এডমিন জানান, বর্তমানে এলাকার অনেক তরুণ পড়াশোনা ছেড়ে কাজ বা মোবাইল আসক্তিতে সময় ব্যয় করছে। এই পরিস্থিতি থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি আরও বলেন, চরাঞ্চলের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আত্মীয়তার মতো ঘনিষ্ঠ। তাই সামাজিক বন্ধন আরও দৃঢ় করা এবং খেলাধুলার মাধ্যমে ইতিবাচক পরিবেশ তৈরি করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।ঈদসহ বিভিন্ন সময়ে আয়োজিত ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এলাকায় যে আনন্দ-উৎসব হয়, তা ধরে রাখতেই এই এসোসিয়েশন কাজ করবে বলে জানান তিনি। পাশাপাশি সাবেক খেলোয়াড়দের তথ্য সংগ্রহ ও নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার পরিকল্পনাও রয়েছে। সংগঠনের উদ্যোক্তারা মনে করেন, নিয়মিত ক্রিকেট আয়োজন ও সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে চরাঞ্চলের তরুণদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে এবং একটি সুস্থ, সুশীল সমাজ গঠন করা যাবে।

কুড়িগ্রামে চর ক্রিকেট এসোসিয়েশন: তরুণদের সমাজ গঠনের উদ্যোগ