বুধবার, ০৩ জুন ২০২৬
চেকপোস্ট

জাতিসংঘে বাংলাদেশের বড় জয়, সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান

বাংলাদেশের জন্য কূটনৈতিক অঙ্গনে বড় সাফল্য এনে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন ড. খলিলুর রহমান।মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি মোট ১৯০ ভোটের মধ্যে ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী আন্দ্রেয়াস এস কাকোরিস পান ৯১ ভোট।জাতিসংঘের আঞ্চলিক আবর্তন নীতি অনুযায়ী, ৮১তম অধিবেশনের সভাপতি এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে নির্বাচিত হওয়ার কথা ছিল। সেই প্রক্রিয়ায় বাংলাদেশ ও সাইপ্রাস এই মর্যাদাপূর্ণ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে।এর আগে ১৯৮৬-৮৭ সালে হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। প্রায় চার দশক পর আবারও এই গুরুত্বপূর্ণ পদ অর্জন করল বাংলাদেশ।আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ সালে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন শুরু হবে। এরপর ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে উচ্চ-পর্যায়ের সাধারণ বিতর্ক, যেখানে বিশ্বের শীর্ষ নেতারা অংশ নেবেন। উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদটি প্রতি বছর পরিবর্তিত হয় এবং পাঁচটি আঞ্চলিক গোষ্ঠীর মধ্যে আবর্তনের ভিত্তিতে নির্বাচিত করা হয়। সদস্য রাষ্ট্রগুলোর প্রত্যক্ষ ভোটেই এই নির্বাচন সম্পন্ন হয়।

জাতিসংঘে বাংলাদেশের বড় জয়, সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান