স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেছেন যে, পাঁচ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে তিনি কিছু বলেননি। এটি জনগণের মতামত বলে তিনি উল্লেখ করেছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, "নির্বাচন কবে হতে পারে তা বলেছে প্রধান উপদেষ্টা, এর বাইরে আমার কিছু বলার নেই।"
এদিকে, ডিবিপ্রধানকে সরানোর বিষয়ে তিনি বলেন, "পুলিশে চাকরির ক্ষেত্রে যাবে আসবে, এটাই তো নিয়ম। মডেল মেঘনা আলমকে আটকের ঘটনায় ডিবিপ্রধানকে সরানো হয়নি, এটি একটি নরমাল প্রসেস।"
গণমাধ্যমে গত ১০ এপ্রিল তিনি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পরিদর্শনে গিয়ে মন্তব্য করেছিলেন যে, দেশের সাধারণ মানুষ চাচ্ছে এই সরকার আরো পাঁচ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকুক। এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৫