চেক পোস্ট

মূল পাতা

অর্থনীতি

৫ আগস্ট সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে

প্রকাশ : ১৮ জুলাই ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
৫ আগস্ট সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে

সরকার ঘোষিত ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী ৫ আগস্ট সারাদেশে দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রজ্ঞাপনের মাধ্যমে নির্দেশনা জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাই ২০২৫ তারিখের প্রজ্ঞাপনের অনুসারে ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালিত হবে এবং সেই দিন দেশের সকল অফিস-আদালতসহ তফশিলি ব্যাংকও ছুটির আওতাভুক্ত থাকবে।
সুতরাং, ৫ আগস্ট ব্যাংকগুলো বন্ধ থাকবে।

তবে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংক বন্ধ থাকলেও অনলাইন লেনদেন, এটিএম ও সিআরএম যন্ত্রের মাধ্যমে টাকা উত্তোলন ও জমা দেয়া সম্ভব হবে। ফলে ডিজিটাল ব্যাংকিং সেবা সচল থাকবে।

এখন থেকেই সংশ্লিষ্টরা তাদের আর্থিক লেনদেন পরিকল্পনা করে পূর্বপ্রস্তুতি নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, সরকার প্রতিবছর ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস হিসেবে পালন করে থাকে। মন্ত্রিপরিষদ বিভাগ দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের তালিকায় ‘ক’ শ্রেণির বিশেষ দিবস হিসেবে অন্তর্ভুক্ত করেছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

৫ আগস্ট সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৫

featured Image

সরকার ঘোষিত ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী ৫ আগস্ট সারাদেশে দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রজ্ঞাপনের মাধ্যমে নির্দেশনা জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাই ২০২৫ তারিখের প্রজ্ঞাপনের অনুসারে ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালিত হবে এবং সেই দিন দেশের সকল অফিস-আদালতসহ তফশিলি ব্যাংকও ছুটির আওতাভুক্ত থাকবে।
সুতরাং, ৫ আগস্ট ব্যাংকগুলো বন্ধ থাকবে।

তবে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংক বন্ধ থাকলেও অনলাইন লেনদেন, এটিএম ও সিআরএম যন্ত্রের মাধ্যমে টাকা উত্তোলন ও জমা দেয়া সম্ভব হবে। ফলে ডিজিটাল ব্যাংকিং সেবা সচল থাকবে।

এখন থেকেই সংশ্লিষ্টরা তাদের আর্থিক লেনদেন পরিকল্পনা করে পূর্বপ্রস্তুতি নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, সরকার প্রতিবছর ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস হিসেবে পালন করে থাকে। মন্ত্রিপরিষদ বিভাগ দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের তালিকায় ‘ক’ শ্রেণির বিশেষ দিবস হিসেবে অন্তর্ভুক্ত করেছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত