চেক পোস্ট

মূল পাতা

জাতীয়

২ জুন বাজেট পেশ করবে অন্তর্বর্তী সরকার

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
২ জুন বাজেট পেশ করবে অন্তর্বর্তী সরকার

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৫-২৬ অর্থবছরের জন্য সম্ভাব্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ করবে ২ জুন (সোমবার)। সাধারণত জুন মাসের কোনো বৃহস্পতিবার বাজেট ঘোষণার রেওয়াজ থাকলেও এবার বাজেট পেশের তারিখে পরিবর্তন আনা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত আর্থিক, মুদ্রা ও বিনিময় হারসংক্রান্ত সমন্বয় কাউন্সিল ও সম্পদ ব্যবস্থাপনা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ঈদুল আজহার ছুটি শুরু হওয়ার আগেই বাজেট ঘোষণা করা হবে। বাজেট ঘোষণার পরদিন অর্থ উপদেষ্টা সংবাদ সম্মেলন করবেন।

এদিকে, জাতীয় সংসদ না থাকায় আগামী বাজেট টেলিভিশনের মাধ্যমে উপস্থাপন করা হবে এবং রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এ বাজেট ঘোষণা করা হবে।

চলতি (২০২৪-২৫) অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। তবে আগামী বাজেটের আকার ৭ হাজার কোটি টাকা কমতে পারে। সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিভিন্ন কারণে আগামী বাজেট ছোট করতে হচ্ছে এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকারও ছোট করা হবে। নতুন কোনো বড় প্রকল্প নেওয়া হবে না, তবে চলমান বড় প্রকল্পগুলোর জন্য অর্থায়ন অব্যাহত থাকবে।

এছাড়া, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর জন্য আগামী অর্থবছরে ৫ লাখ ১৮ হাজার কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা চলতি বাজেটে ছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

২ জুন বাজেট পেশ করবে অন্তর্বর্তী সরকার

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত