চেক পোস্ট

মূল পাতা

জাতীয়

হাসিনার অনুশোচনা নেই, এখনও প্রতিশোধপরায়ণ: আসিফ নজরুল

প্রকাশ : ২৯ জুলাই ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
হাসিনার অনুশোচনা নেই, এখনও প্রতিশোধপরায়ণ: আসিফ নজরুল

জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, “এত বড় গণহত্যার পরও শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই। তিনি এখনো প্রতিশোধপরায়ণ মনোভাব নিয়ে আছেন।”

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘জুলাই হত্যাযজ্ঞের বিচার’ শীর্ষক আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ড. আসিফ নজরুল বলেন, “শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ করেছে, তা ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীও করেনি। মরদেহ পুড়িয়ে ফেলা, আহত মানুষকে পুনরায় গুলি করা—এমন জঘন্যতার কোনো নজির মুক্তিযুদ্ধকালেও পাইনি।”

তিনি আরও বলেন, “২৫ মার্চের কালো রাতে পাকিস্তানি বাহিনীর ভয়াবহতা ইতিহাসের অংশ। তবে বর্তমান শাসকগোষ্ঠীর হাতে একই ধরনের নৃশংসতা ঘটেছে, যা ক্ষমতাসীন দলের ঘৃণ্য মানসিকতার পরিচায়ক।”

আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে তীব্র ভাষায় অভিযোগ করে আইন উপদেষ্টা বলেন, “মহাখুনি হাসিনার অডিওগুলো শুনলে বোঝা যায়, তিনি এখনও প্রতিশোধপরায়ণ। এত কিছু ঘটানোর পরও তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই।”

আলোচনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তাজুল রাত ২টা পর্যন্ত কাজ করেন। একটা তথ্য পেলেই এসে জানান, ‘স্যার, এটা পেয়ে গেছি।’ তাঁর নিষ্ঠা প্রশ্নাতীত।”

আসিফ নজরুল বলেন, “এই বিচার যেভাবে এগোচ্ছে, ইনশাআল্লাহ জনগণ বিচার পাবেই। আমরা এমন ভিত্তি তৈরি করে যাবো, যাতে ভবিষ্যতে কোনো সরকার এ বিচার ব্যাহত করতে না পারে।”

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

হাসিনার অনুশোচনা নেই, এখনও প্রতিশোধপরায়ণ: আসিফ নজরুল

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত