চেক পোস্ট

মূল পাতা

জাতীয়

হঠাৎ বিসিবিতে দুদকের অভিযান

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
হঠাৎ বিসিবিতে দুদকের অভিযান

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং একাধিক সিরিজের টিকিট বিক্রিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালাচ্ছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় দুদকের তিন সদস্যের একটি বিশেষ টিম বিসিবিতে অভিযান শুরু করেছে।

জানা গেছে, দুদকের টিম বিসিবি কর্মকর্তাদের এবং সিইও’র সঙ্গে কথা বলছে। তারা মূলত বিপিএল টিকিটের কালোবাজারি ও অনিয়মের দুর্নীতি সম্পর্কিত তথ্য যাচাই করছে। দুদক বিপিএলের সমস্ত অনিয়মের নথিপত্র বিশ্লেষণ করবে এবং তদন্ত করবে, দুর্নীতির সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হবে।

এছাড়া, বিসিবির সাবেক সভাপতি পাপনের বিরুদ্ধেও কিছু অভিযোগ রয়েছে, এবং তার বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

হঠাৎ বিসিবিতে দুদকের অভিযান

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৫

featured Image

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং একাধিক সিরিজের টিকিট বিক্রিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালাচ্ছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় দুদকের তিন সদস্যের একটি বিশেষ টিম বিসিবিতে অভিযান শুরু করেছে।

জানা গেছে, দুদকের টিম বিসিবি কর্মকর্তাদের এবং সিইও’র সঙ্গে কথা বলছে। তারা মূলত বিপিএল টিকিটের কালোবাজারি ও অনিয়মের দুর্নীতি সম্পর্কিত তথ্য যাচাই করছে। দুদক বিপিএলের সমস্ত অনিয়মের নথিপত্র বিশ্লেষণ করবে এবং তদন্ত করবে, দুর্নীতির সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হবে।

এছাড়া, বিসিবির সাবেক সভাপতি পাপনের বিরুদ্ধেও কিছু অভিযোগ রয়েছে, এবং তার বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত