চেক পোস্ট

মূল পাতা

আইন আদালত

সিদ্ধিরগঞ্জ হত্যা মামলায় কারাগারে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

প্রকাশ : ০৯ মে ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সিদ্ধিরগঞ্জ হত্যা মামলায় কারাগারে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (৯ মে) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। মামলার পরবর্তী শুনানি হবে ২৬ মে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান বলেন, “ডা. আইভীকে মিনারুল হত্যা মামলায় আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”

এর আগে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে শহরের দেওভোগ এলাকার নিজ বাড়ি 'চুনকা কুটির' থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও বৃহস্পতিবার রাত থেকেই পুলিশ তার বাড়ি ঘিরে রাখে। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তার শতাধিক সমর্থক রাস্তায় নেমে আসেন এবং আইভীর বাড়ির চারপাশের সড়কে ঠেলাগাড়ি, বাঁশ ও ভ্যানগাড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন। স্থানীয় মসজিদ থেকে মাইকিং করে লোকজনকে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়।

প্রথমে গ্রেপ্তার না হয়ে দিনের আলোয় থানায় যাওয়ার অনুরোধ জানালে পুলিশ তা মেনে নেয়। পরে ভোরে তাকে থানায় নেওয়া হয়।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সিদ্ধিরগঞ্জ হত্যা মামলায় কারাগারে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৫

featured Image

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (৯ মে) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। মামলার পরবর্তী শুনানি হবে ২৬ মে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান বলেন, “ডা. আইভীকে মিনারুল হত্যা মামলায় আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”

এর আগে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে শহরের দেওভোগ এলাকার নিজ বাড়ি 'চুনকা কুটির' থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও বৃহস্পতিবার রাত থেকেই পুলিশ তার বাড়ি ঘিরে রাখে। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তার শতাধিক সমর্থক রাস্তায় নেমে আসেন এবং আইভীর বাড়ির চারপাশের সড়কে ঠেলাগাড়ি, বাঁশ ও ভ্যানগাড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন। স্থানীয় মসজিদ থেকে মাইকিং করে লোকজনকে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়।

প্রথমে গ্রেপ্তার না হয়ে দিনের আলোয় থানায় যাওয়ার অনুরোধ জানালে পুলিশ তা মেনে নেয়। পরে ভোরে তাকে থানায় নেওয়া হয়।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত