চেক পোস্ট

মূল পাতা

বিনোদন

সবার দৃষ্টি আকর্ষণ করলেন শাবনূর, ভেরিফায়েড ফেক পেজের বিরুদ্ধে নিচ্ছেন আইনি ব্যবস্থা

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সবার দৃষ্টি আকর্ষণ করলেন শাবনূর, ভেরিফায়েড ফেক পেজের বিরুদ্ধে নিচ্ছেন আইনি ব্যবস্থা

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরব হয়েছেন। তবে কোনো নতুন সিনেমা বা পারিবারিক খবর নয়—এবার সবার দৃষ্টি আকর্ষণ করেছেন নিজের নামে ভেরিফায়েড একটি ভুয়া ফেসবুক পেজ নিয়ে। অভিনেত্রীর দাবি, সেটি ভুয়া এবং দ্রুত এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন তিনি।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে বেশ কিছু স্ক্রিনশটসহ একটি পোস্টে শাবনূর লিখেছেন, “কোনো প্রতারক আমার নামে একটি পেজ খুলে তা ভেরিফায়েড করেছে। তারা আমার প্রতিটি পোস্টের ছবি, ভিডিও এবং ক্যাপশন চুরি করে নিজেদের পেজে আপলোড করে যাচ্ছে। আমি এই ভুয়া পেজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি।”

ভক্তদের সতর্ক করে শাবনূর আরও লিখেছেন, “এই পেজের বিরুদ্ধে বেশি বেশি করে রিপোর্ট করুন। অনুরোধ করবো, কেউ যেন এই পেজের কোনো কিছু বিশ্বাস করে প্রতারিত না হন।”

চিত্রপরিচালক এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় শাবনূরের। প্রথম ছবিতে সাড়া না পেলেও, প্রয়াত নায়ক সালমান শাহর সঙ্গে জুটি গড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এরপর রিয়াজ, শাকিল খান, ফেরদৌস ও শাকিব খানের সঙ্গেও একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।

চলচ্চিত্র ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন শাবনূর হঠাৎ অভিনয় থেকে বিরতি নেন এবং অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন। সর্বশেষ ২০২৩ সালে তিনি নারীপ্রধান চলচ্চিত্র ‘রঙ্গনা’তে অভিনয় করেন, যার কাজ এখনও শেষ হয়নি।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সবার দৃষ্টি আকর্ষণ করলেন শাবনূর, ভেরিফায়েড ফেক পেজের বিরুদ্ধে নিচ্ছেন আইনি ব্যবস্থা

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৫

featured Image

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরব হয়েছেন। তবে কোনো নতুন সিনেমা বা পারিবারিক খবর নয়—এবার সবার দৃষ্টি আকর্ষণ করেছেন নিজের নামে ভেরিফায়েড একটি ভুয়া ফেসবুক পেজ নিয়ে। অভিনেত্রীর দাবি, সেটি ভুয়া এবং দ্রুত এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন তিনি।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে বেশ কিছু স্ক্রিনশটসহ একটি পোস্টে শাবনূর লিখেছেন, “কোনো প্রতারক আমার নামে একটি পেজ খুলে তা ভেরিফায়েড করেছে। তারা আমার প্রতিটি পোস্টের ছবি, ভিডিও এবং ক্যাপশন চুরি করে নিজেদের পেজে আপলোড করে যাচ্ছে। আমি এই ভুয়া পেজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি।”

ভক্তদের সতর্ক করে শাবনূর আরও লিখেছেন, “এই পেজের বিরুদ্ধে বেশি বেশি করে রিপোর্ট করুন। অনুরোধ করবো, কেউ যেন এই পেজের কোনো কিছু বিশ্বাস করে প্রতারিত না হন।”

চিত্রপরিচালক এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় শাবনূরের। প্রথম ছবিতে সাড়া না পেলেও, প্রয়াত নায়ক সালমান শাহর সঙ্গে জুটি গড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এরপর রিয়াজ, শাকিল খান, ফেরদৌস ও শাকিব খানের সঙ্গেও একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।

চলচ্চিত্র ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন শাবনূর হঠাৎ অভিনয় থেকে বিরতি নেন এবং অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন। সর্বশেষ ২০২৩ সালে তিনি নারীপ্রধান চলচ্চিত্র ‘রঙ্গনা’তে অভিনয় করেন, যার কাজ এখনও শেষ হয়নি।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত