চেক পোস্ট

মূল পাতা

জাতীয়

শিক্ষার্থী পারভেজ হত্যায় অভিযুক্ত টিনা গ্রেফতার

প্রকাশ : ০৯ মে ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
শিক্ষার্থী পারভেজ হত্যায় অভিযুক্ত টিনা গ্রেফতার

রাজধানীর বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় আলোচিত দুই নারী শিক্ষার্থীর একজন ফারিয়া হক টিনাকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ।

শুক্রবার (৯ মে) ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ফারিয়া হক টিনা ইউনিভার্সিটি অব স্কলার্সের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

পুলিশ সূত্র জানায়, পারভেজ হত্যায় টিনার প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর তাকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার তদন্ত চলছে।

গত ১৯ এপ্রিল বিকালে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে কেন্দ্র করে হাস্যরস ও কথা কাটাকাটির এক পর্যায়ে পারভেজের সঙ্গে ওই শিক্ষার্থীদের বাগবিতণ্ডা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ওই দিনই বিষয়টি আপস-মীমাংসা করা হয়েছিল।

তবে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় পারভেজকে ৩০-৪০ জনের একটি দল ঘিরে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারভেজের হত্যাকাণ্ডের পরদিন ২০ এপ্রিল বনানী থানায় মামলা করেন তার ফুফাতো ভাই হুমায়ুন কবির। মামলায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিনজন শিক্ষার্থী মাহাথি, মেহেরাব, ও আবুজর গিফারীসহ আটজনকে এজাহারভুক্ত আসামি করা হয়। এছাড়া আরও ২০-৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং শিগগিরই অন্যান্য অভিযুক্তদেরও গ্রেফতার করা হবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

শিক্ষার্থী পারভেজ হত্যায় অভিযুক্ত টিনা গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত