চেক পোস্ট

মূল পাতা

বিশ্ব

রাশিয়ায় আবারও ভূমিকম্পের আঘাত

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাশিয়ায় আবারও ভূমিকম্পের আঘাত

স্মরণকালের অন্যতম শক্তিশালী ৮.৭ মাত্রার ভূমিকম্পের দশদিন পর আবারও রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে কম্পন অনুভূত হয়েছে। শনিবার (৯ আগস্ট) ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানায়, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২।

ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে সংঘটিত এই কম্পনের কারণে তাৎক্ষণিক কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

গত ৩০ জুলাই রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই সময় প্রশান্ত মহাসাগরীয় ১৪টি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। কামচাটকা অঞ্চলে চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাসও দেখা গিয়েছিল।

কুরিল দ্বীপপুঞ্জ ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় সেখানে মাঝেমধ্যেই মাঝারি থেকে তীব্র কম্পন অনুভূত হয়।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রাশিয়ায় আবারও ভূমিকম্পের আঘাত

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৫

featured Image

স্মরণকালের অন্যতম শক্তিশালী ৮.৭ মাত্রার ভূমিকম্পের দশদিন পর আবারও রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে কম্পন অনুভূত হয়েছে। শনিবার (৯ আগস্ট) ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানায়, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২।

ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে সংঘটিত এই কম্পনের কারণে তাৎক্ষণিক কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

গত ৩০ জুলাই রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই সময় প্রশান্ত মহাসাগরীয় ১৪টি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। কামচাটকা অঞ্চলে চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাসও দেখা গিয়েছিল।

কুরিল দ্বীপপুঞ্জ ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় সেখানে মাঝেমধ্যেই মাঝারি থেকে তীব্র কম্পন অনুভূত হয়।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত