চেক পোস্ট

মূল পাতা

বিশ্ব

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৩

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৩

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডায় একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। স্থানীয় সময় শুক্রবার (১১ এপ্রিল) সকালে বোকা র‍্যাটন শহরের কাছাকাছি ইন্টারস্টেট ৯৫ মহাসড়কের কাছে এই দুর্ঘটনা ঘটে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনার শিকার সেসনা ৩১০ মডেলের বিমানটি বোকা র‍্যাটন বিমানবন্দর থেকে ফ্লোরিডার তালাহাসি শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তবে সকাল ১০টা ২০ মিনিটে এটি দুর্ঘটনার কবলে পড়ে।

বোকা র‍্যাটন ফায়ার রেসকিউর সহকারী প্রধান মাইকেল লাসাল জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যায় এবং পাশে থাকা একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়ির এক যাত্রী আহত হন। দুর্ঘটনার পরপরই মহাসড়কের কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়।

বোকা র‍্যাটনের মেয়র স্কট সিঙ্গার এক বিবৃতিতে বলেন, “আমরা গভীরভাবে শোকাহত। দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।”

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।

সূত্র: সান সেন্টিনেল

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৩

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৫

featured Image

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডায় একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। স্থানীয় সময় শুক্রবার (১১ এপ্রিল) সকালে বোকা র‍্যাটন শহরের কাছাকাছি ইন্টারস্টেট ৯৫ মহাসড়কের কাছে এই দুর্ঘটনা ঘটে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনার শিকার সেসনা ৩১০ মডেলের বিমানটি বোকা র‍্যাটন বিমানবন্দর থেকে ফ্লোরিডার তালাহাসি শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তবে সকাল ১০টা ২০ মিনিটে এটি দুর্ঘটনার কবলে পড়ে।

বোকা র‍্যাটন ফায়ার রেসকিউর সহকারী প্রধান মাইকেল লাসাল জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যায় এবং পাশে থাকা একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়ির এক যাত্রী আহত হন। দুর্ঘটনার পরপরই মহাসড়কের কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়।

বোকা র‍্যাটনের মেয়র স্কট সিঙ্গার এক বিবৃতিতে বলেন, “আমরা গভীরভাবে শোকাহত। দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।”

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।

সূত্র: সান সেন্টিনেল

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত