চেক পোস্ট

মূল পাতা

বিজ্ঞান ও প্রযুক্তি

বাংলাদেশে স্টারলিংকের সম্ভাবনা যাচাইয়ে ঢাকায় উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

প্রকাশ : ১৮ জুলাই ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বাংলাদেশে স্টারলিংকের সম্ভাবনা যাচাইয়ে ঢাকায় উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স-এর সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংক-এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার, তাঁর সঙ্গে রয়েছেন স্পেসএক্স-এর আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক বিষয়ক পরিচালক রিচার্ড গ্রিফিথস।

প্রতিনিধি দলটি শুক্রবার (১৮ জুলাই) ঢাকায় নানা কর্মসূচিতে অংশ নেবেন। দিনটি শুরু হবে তারা প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে। এরপর বিকেল ৫টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন তারা।

রাতের আয়োজনে প্রতিনিধি দলটি হাতিরঝিলে অনুষ্ঠিত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে যোগ দেবেন।

এই সফরের মূল উদ্দেশ্য বাংলাদেশে স্টারলিংকের ব্যবসায়িক সম্ভাবনা যাচাই, নতুন প্রযুক্তির স্থানীয় বাস্তবায়ন, গ্রামীণ ও দুর্গম অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়ার কার্যকর উপায় খুঁজে বের করা এবং তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে সম্ভাব্য বিনিয়োগ ও অংশীদারত্বের খুঁটিনাটি মূল্যায়ন করা।

এ লক্ষ্যে তারা সরকারের উচ্চ পর্যায়ের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করবেন এবং বাংলাদেশে স্টারলিংকের অফিসিয়াল কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়ার সম্ভাবনাও রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই সফর বাংলাদেশের ডিজিটাল ট্রান্সফর্মেশনের লক্ষ্য পূরণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হতে পারে।

আগামী ১৯ জুলাই প্রতিনিধি দলটি ঢাকা ত্যাগ করবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বাংলাদেশে স্টারলিংকের সম্ভাবনা যাচাইয়ে ঢাকায় উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৫

featured Image

মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স-এর সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংক-এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার, তাঁর সঙ্গে রয়েছেন স্পেসএক্স-এর আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক বিষয়ক পরিচালক রিচার্ড গ্রিফিথস।

প্রতিনিধি দলটি শুক্রবার (১৮ জুলাই) ঢাকায় নানা কর্মসূচিতে অংশ নেবেন। দিনটি শুরু হবে তারা প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে। এরপর বিকেল ৫টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন তারা।

রাতের আয়োজনে প্রতিনিধি দলটি হাতিরঝিলে অনুষ্ঠিত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে যোগ দেবেন।

এই সফরের মূল উদ্দেশ্য বাংলাদেশে স্টারলিংকের ব্যবসায়িক সম্ভাবনা যাচাই, নতুন প্রযুক্তির স্থানীয় বাস্তবায়ন, গ্রামীণ ও দুর্গম অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়ার কার্যকর উপায় খুঁজে বের করা এবং তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে সম্ভাব্য বিনিয়োগ ও অংশীদারত্বের খুঁটিনাটি মূল্যায়ন করা।

এ লক্ষ্যে তারা সরকারের উচ্চ পর্যায়ের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করবেন এবং বাংলাদেশে স্টারলিংকের অফিসিয়াল কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়ার সম্ভাবনাও রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই সফর বাংলাদেশের ডিজিটাল ট্রান্সফর্মেশনের লক্ষ্য পূরণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হতে পারে।

আগামী ১৯ জুলাই প্রতিনিধি দলটি ঢাকা ত্যাগ করবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত