চেক পোস্ট

মূল পাতা

আইন আদালত

দুদকের সাবেক ৩ চেয়ারম্যান ও এক সচিবের বিরুদ্ধে মামলা

প্রকাশ : ১৮ মে ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দুদকের সাবেক ৩ চেয়ারম্যান ও এক সচিবের বিরুদ্ধে মামলা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দায়ের করে হয়রানি করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক তিন চেয়ারম্যান এবং এক সাবেক সচিবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৮ মে) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলাটি দায়ের করা হয়।

মামলায় অভিযুক্তরা হলেন—দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরি, মো. হাবিবুর রহমান, আবুল হাসান মনজুর এবং দুদকের সাবেক সচিব মোখলেছ উর রহমান।

অভিযোগে বলা হয়েছে, খালেদা জিয়াকে হয়রানি করতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৎকালীন দুদক কর্মকর্তারা ‘মিথ্যা’ মামলা করেছিলেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী মো. হোসেন আলী খান হাসান বলেন, “সরকারি ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানির জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়, যা আইনের পরিপন্থী।”

তিনি আরও জানান, আদালত মামলাটি গ্রহণ করে পরবর্তী পদক্ষেপের জন্য দিন নির্ধারণ করেছেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

দুদকের সাবেক ৩ চেয়ারম্যান ও এক সচিবের বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৫

featured Image

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দায়ের করে হয়রানি করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক তিন চেয়ারম্যান এবং এক সাবেক সচিবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৮ মে) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলাটি দায়ের করা হয়।

মামলায় অভিযুক্তরা হলেন—দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরি, মো. হাবিবুর রহমান, আবুল হাসান মনজুর এবং দুদকের সাবেক সচিব মোখলেছ উর রহমান।

অভিযোগে বলা হয়েছে, খালেদা জিয়াকে হয়রানি করতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৎকালীন দুদক কর্মকর্তারা ‘মিথ্যা’ মামলা করেছিলেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী মো. হোসেন আলী খান হাসান বলেন, “সরকারি ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানির জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়, যা আইনের পরিপন্থী।”

তিনি আরও জানান, আদালত মামলাটি গ্রহণ করে পরবর্তী পদক্ষেপের জন্য দিন নির্ধারণ করেছেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত