চেক পোস্ট

মূল পাতা

আইন আদালত

ঢাকায় ডা. নিতাই হত্যা: আদালতের রায়ে ৫ আসামির ফাঁসি

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ঢাকায় ডা. নিতাই হত্যা: আদালতের রায়ে ৫ আসামির ফাঁসি

ঢাকার বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া চার আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

তের বছর আগের এ আলোচিত মামলার রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মো. রেজাউল করিম। রোববার (১৭ আগস্ট) এ রায় ঘোষণা করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কামরুল, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, হাসান মিজি ও সাঈদ ব্যাপারী ওরফে আবু সাঈদ।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সাইদুল, প্যাদা মাসুম, আবুল কালাম ও ফয়সাল।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন, রফিকুল ইসলাম।

উল্লেখ্য, ২০১২ সালের ২৩ আগস্ট রাতে রাজধানীর মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের আবাসিক এলাকায় নিজের বাসায় খুন হন ডা. নিতাই। হত্যাকাণ্ডের সময় বাসার দোতলায় তার মা উপস্থিত ছিলেন, তবে স্ত্রী লাকী চৌধুরী অবস্থান করছিলেন চট্টগ্রামে।

ডা. নিতাই সে সময় ছিলেন আওয়ামী লীগ সমর্থক সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর নেতা। হত্যাকাণ্ডের পরদিন তার বাবা বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ঢাকায় ডা. নিতাই হত্যা: আদালতের রায়ে ৫ আসামির ফাঁসি

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৫

featured Image

ঢাকার বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া চার আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

তের বছর আগের এ আলোচিত মামলার রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মো. রেজাউল করিম। রোববার (১৭ আগস্ট) এ রায় ঘোষণা করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কামরুল, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, হাসান মিজি ও সাঈদ ব্যাপারী ওরফে আবু সাঈদ।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সাইদুল, প্যাদা মাসুম, আবুল কালাম ও ফয়সাল।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন, রফিকুল ইসলাম।

উল্লেখ্য, ২০১২ সালের ২৩ আগস্ট রাতে রাজধানীর মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের আবাসিক এলাকায় নিজের বাসায় খুন হন ডা. নিতাই। হত্যাকাণ্ডের সময় বাসার দোতলায় তার মা উপস্থিত ছিলেন, তবে স্ত্রী লাকী চৌধুরী অবস্থান করছিলেন চট্টগ্রামে।

ডা. নিতাই সে সময় ছিলেন আওয়ামী লীগ সমর্থক সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর নেতা। হত্যাকাণ্ডের পরদিন তার বাবা বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত