চেক পোস্ট

মূল পাতা

জাতীয়

ঢাকায় চালু হচ্ছে বৈদ্যুতিক বাস, শুরু ১ জুলাই থেকে

প্রকাশ : ১৭ মে ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ঢাকায় চালু হচ্ছে বৈদ্যুতিক বাস, শুরু ১ জুলাই থেকে

রাজধানী ঢাকায় গণপরিবহন ব্যবস্থায় যুক্ত হচ্ছে পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস। আগামী ১ জুলাই থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (১৬ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

আসিফ মাহমুদ লিখেছেন, “ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস। শহরের গণপরিবহনের সমস্যার সমাধান এবং পরিবেশবান্ধব ও আধুনিক নগর পরিবহনের লক্ষ্যে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে।”

কেনা হবে ৪০০টি বৈদ্যুতিক বাস, স্থাপন করা হবে ৩টি চার্জিং ডিপো, প্রকল্প বাস্তবায়নকাল: ২০২৫-২০৩০

অর্থায়ন: বিশ্বব্যাংক ২,১৩৫ কোটি টাকা এবং বাংলাদেশ সরকার ৩৭৫ কোটি টাকা প্রদান করবে

এই উদ্যোগের মাধ্যমে রাজধানীবাসী পাবেন আধুনিক, আরামদায়ক ও দূষণমুক্ত গণপরিবহন সেবা। একইসঙ্গে যানজট ও পরিবেশ দূষণ হ্রাসে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে নগর পরিবহন ব্যবস্থায় ইলেকট্রিক ভেহিকেল (EV) ব্যবহার ক্রমেই বাড়ছে। বাংলাদেশের এই পদক্ষেপও স্মার্ট ও পরিবেশবান্ধব নগর ব্যবস্থার পথে একটি বড় অগ্রগতি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ঢাকায় চালু হচ্ছে বৈদ্যুতিক বাস, শুরু ১ জুলাই থেকে

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৫

featured Image

রাজধানী ঢাকায় গণপরিবহন ব্যবস্থায় যুক্ত হচ্ছে পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস। আগামী ১ জুলাই থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (১৬ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

আসিফ মাহমুদ লিখেছেন, “ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস। শহরের গণপরিবহনের সমস্যার সমাধান এবং পরিবেশবান্ধব ও আধুনিক নগর পরিবহনের লক্ষ্যে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে।”

কেনা হবে ৪০০টি বৈদ্যুতিক বাস, স্থাপন করা হবে ৩টি চার্জিং ডিপো, প্রকল্প বাস্তবায়নকাল: ২০২৫-২০৩০

অর্থায়ন: বিশ্বব্যাংক ২,১৩৫ কোটি টাকা এবং বাংলাদেশ সরকার ৩৭৫ কোটি টাকা প্রদান করবে

এই উদ্যোগের মাধ্যমে রাজধানীবাসী পাবেন আধুনিক, আরামদায়ক ও দূষণমুক্ত গণপরিবহন সেবা। একইসঙ্গে যানজট ও পরিবেশ দূষণ হ্রাসে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে নগর পরিবহন ব্যবস্থায় ইলেকট্রিক ভেহিকেল (EV) ব্যবহার ক্রমেই বাড়ছে। বাংলাদেশের এই পদক্ষেপও স্মার্ট ও পরিবেশবান্ধব নগর ব্যবস্থার পথে একটি বড় অগ্রগতি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত