চেক পোস্ট

মূল পাতা

জাতীয়

ড. ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ড. ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক

বিএনপির প্রতিনিধি দল আজ ১৬ এপ্রিল, বুধবার দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে।

বৈঠকে বিএনপি পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন নেতা অংশগ্রহণ করবেন।

এর আগে, বিএনপি ড. মুহাম্মদ ইউনূসের কাছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার বিষয়ে আলোচনা করার জন্য সময় চেয়েছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, দলের পক্ষ থেকে বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়েছে। তিনি আরও বলেন, "নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা জরুরি।"

এদিকে, আগামী ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেল ৩টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ড. ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৫

featured Image

বিএনপির প্রতিনিধি দল আজ ১৬ এপ্রিল, বুধবার দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে।

বৈঠকে বিএনপি পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন নেতা অংশগ্রহণ করবেন।

এর আগে, বিএনপি ড. মুহাম্মদ ইউনূসের কাছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার বিষয়ে আলোচনা করার জন্য সময় চেয়েছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, দলের পক্ষ থেকে বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়েছে। তিনি আরও বলেন, "নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা জরুরি।"

এদিকে, আগামী ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেল ৩টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত