চেক পোস্ট

মূল পাতা

অপরাধ

জামিন পেলেন ধানমন্ডি ৩২ গণপিটুনির রিকশাচালক আজিজুর রহমান

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জামিন পেলেন ধানমন্ডি ৩২ গণপিটুনির রিকশাচালক আজিজুর রহমান

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে গণপিটুনির শিকার রিকশাচালক মো. আজিজুর রহমানকে আদালত জামিন দিয়েছেন। তার আইনজীবী জানিয়েছেন, আর কোনো মামলা না থাকায় কারামুক্তিতে বাধা নেই।

রোববার (১৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলাম শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

আজিজুর রহমানের পক্ষে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি, আর রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে বিচারক জামিন অনুমোদন করেন।

তিনি ধানমন্ডির গণপিটুনির ঘটনায় একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ছিলেন। শনিবার (১৬ আগস্ট) তাকে আদালতে হাজির করে জেলহাজতে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান।

আবেদনে বলা হয়, মামলার ঘটনার সময় প্রত্যক্ষদর্শী ও বাদীকে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সন্দিগ্ধ আসামি আজিজুর রহমান মামলার ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। মামলার তদন্তের স্বার্থে তাকে জেলহাজতে রাখা প্রয়োজন।

উল্লেখ্য, শুক্রবার (১৫ আগস্ট) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হন রিকশাচালক আজিজুর রহমান এবং পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জামিন পেলেন ধানমন্ডি ৩২ গণপিটুনির রিকশাচালক আজিজুর রহমান

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৫

featured Image

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে গণপিটুনির শিকার রিকশাচালক মো. আজিজুর রহমানকে আদালত জামিন দিয়েছেন। তার আইনজীবী জানিয়েছেন, আর কোনো মামলা না থাকায় কারামুক্তিতে বাধা নেই।

রোববার (১৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলাম শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

আজিজুর রহমানের পক্ষে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি, আর রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে বিচারক জামিন অনুমোদন করেন।

তিনি ধানমন্ডির গণপিটুনির ঘটনায় একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ছিলেন। শনিবার (১৬ আগস্ট) তাকে আদালতে হাজির করে জেলহাজতে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান।

আবেদনে বলা হয়, মামলার ঘটনার সময় প্রত্যক্ষদর্শী ও বাদীকে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সন্দিগ্ধ আসামি আজিজুর রহমান মামলার ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। মামলার তদন্তের স্বার্থে তাকে জেলহাজতে রাখা প্রয়োজন।

উল্লেখ্য, শুক্রবার (১৫ আগস্ট) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হন রিকশাচালক আজিজুর রহমান এবং পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত