চেক পোস্ট

মূল পাতা

বিশ্ব

চীনে আকস্মিক বন্যায় ১০ জনের মৃত্যু, নিখোঁজ ৩৩

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চীনে আকস্মিক বন্যায় ১০ জনের মৃত্যু, নিখোঁজ ৩৩

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং ৩৩ জন এখনো নিখোঁজ রয়েছেন। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) থেকে শুরু হওয়া টানা ভারী বৃষ্টিপাতে পাহাড়ি ঢল নেমে আসে, যা দ্রুত ভয়াবহ বন্যায় রূপ নেয়। প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে ‘সর্বোচ্চ চেষ্টা’ চালানোর নির্দেশ দিয়েছেন।

চীনের ফায়ার সার্ভিস প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা কোমরসমান পানি পার হয়ে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। গানসু প্রাদেশিক সরকারের প্রকাশিত ছবিতে দেখা যায়, কাদা ও বিশাল পাথরে অনেক রাস্তা পুরোপুরি ঢেকে গেছে।

সূত্র: এএফপি

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

চীনে আকস্মিক বন্যায় ১০ জনের মৃত্যু, নিখোঁজ ৩৩

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৫

featured Image

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং ৩৩ জন এখনো নিখোঁজ রয়েছেন। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) থেকে শুরু হওয়া টানা ভারী বৃষ্টিপাতে পাহাড়ি ঢল নেমে আসে, যা দ্রুত ভয়াবহ বন্যায় রূপ নেয়। প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে ‘সর্বোচ্চ চেষ্টা’ চালানোর নির্দেশ দিয়েছেন।

চীনের ফায়ার সার্ভিস প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা কোমরসমান পানি পার হয়ে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। গানসু প্রাদেশিক সরকারের প্রকাশিত ছবিতে দেখা যায়, কাদা ও বিশাল পাথরে অনেক রাস্তা পুরোপুরি ঢেকে গেছে।

সূত্র: এএফপি

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত